রামেক হাসপাতালে এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু
প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক সপ্তাহে সবচেয়ে কম চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। এদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া একমাত্র রোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের বাড়ি রাজশাহীতে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে দুজন, আইসিইউতে একজন এবং ১ নম্বর ওয়ার্ডে একজনসহ মোট চারজন মারা গেছেন। এদের মধ্যে একজন মারা গেছেন করোনায়। অন্য তিনজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ২৮৯ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৩ জন।শুক্রবার (১১ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ০৭ শতাংশ।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন এবং ১১ জুন ১৫ জন মারা গেছেন রামেক হাসপাতালের করোনা ইউনিটে।
এমএসএম / জামান
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ