কুবিতে প্রতি সিটের বিপরীতে লড়বে ৪০ জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির জন্য গত রোববার (৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত সর্বমোট আবেদন করেছে ৪১ হাজার ৩২৪ জন। অর্থাৎ প্রতি সিটে লড়বে ৪০ জন শিক্ষার্থী। সোমবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি প্রক্রিয়ার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব পার্থ চক্রবর্ত্তী।
তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট ৪১ হাজার ৩২৪টি আবেদন পড়েছে। আমরা খুব শীঘ্রই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনে সম্পাদনার জন্য সুযোগ দেব৷ এরপর ইউনিটভিত্তিক আবেদনের বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বরে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ১০৪০টি আসনকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করে। এছাড়া বিভিন্ন কোটায় আরো ৫৯ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পাবে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা