খুলনা করোনা হাসপাতালে ৫ জনের মৃত্যু
খুলনার করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৩ জন। শনিবার (১২ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৩১ জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে রেড জোনে ৬৫ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউতে ৩২ জন এবং আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীতে ৩৩৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়, যা মোট নমুনা পরীক্ষার ৩৪ শতাংশ।
এমএসএম / জামান
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১
একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু