ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুই মাসেও প্রাধ্যক্ষ পায়নি কুবির নজরুল হল


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৪:২৩
দুই মাসেরও অধিক সময় পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা পায়নি নতুন প্রাধ্যক্ষ। ফলে হল সংক্রান্ত নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই হলের ১৬০ জন আবাসিক শিক্ষার্থীকে।
 
খোঁজ নিয়ে জানা যায়, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী রানা শিক্ষা ছুটিতে থাকায় ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হককে দুই বছরের জন্য হল প্রাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ওই দায়িত্বের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন করে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
 
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত ২৭ অক্টোবর হল খোলার পর বিশ্ববিদ্যালয়ের বাকি তিন হলে ডাইনিং চালু হলেও ডাইনিংয়ের জন্য পর্যাপ্ত জিনিসপত্র না থাকায় নজরুল হলে এখনো চালু হয়নি ডাইনিং। আর এসব জিনিসপত্র ক্রয়ের জন্য হল প্রাধ্যক্ষের স্বাক্ষর দরকার।
 
এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ইয়াসিন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা হলের প্রভোস্ট না থাকার বিষয়টা দুঃখজনক। প্রভোস্ট না থাকার জন্যই হলের নানা বিষয়ে আমাদের সমাধানে বেগ পেতে হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ডাইনিং চালু হলেও আমাদের হলে এখন পর্যন্ত চালু হয়নি। দ্রুত আমাদের হলে প্রভোস্ট নিয়োগ দেয়া হোক।
 
কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ না থাকা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম খুলেছে মাত্র। বিষয়টি আমরা দেখছি। সবার সাথে আলোচনা করে শীঘ্রই প্রভোস্ট নিয়োগ করা হবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী