ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

তথ্য হালনাগাদের জন্য সময় পেল কুবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৪:২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তথ্য হালনাগাদ করতে পারবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশেষ নোটিশে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী। 
 
নোটিশে বলা হয় যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে শুধুমাত্র তারা রবিবার (১২ ডিসেম্বর)  সকাল ৯ টা থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১২ টা পর্যন্ত লগইন করে ইউনিট ও কোটা পুনরায় আপডেট করতে পারবে। বুধবার (১৫ ডিসেম্বর)  থেকে ভাইবা দেওয়ার আগ পর্যন্ত যে কোন সময় রেজিষ্ট্রেশন সম্পন্নকারীরা তাদের পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে। ভাইবার জন্য যাদের ডাকা হবে তারা অবশ্যই পেমেন্ট স্লিপ কালারপ্রিন্ট করে নিয়ে আসবে। 
 
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, ' যে সকল শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে এবং আবেদনে কোটা এবং ইউনিটে ভুল ইনপুট দিয়েছে শুধু তারা আগামী রোববার সকাল ৯টা থেকে মঙ্গলবার রাত ১২টা (১২ থেকে ১৪ ডিসেম্বর) পর্যন্ত সেগুলো এডিট করতে পারবে।'
 
তিনি আরো বলেন, 'শিক্ষার্থীরা ১৫ ডিসেম্বর থেকে ভাইভার আগ মূহুর্ত পর্যন্ত পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে। ভাইবার সময় অবশ্যই পেমেন্ট স্লিপের কালার প্রিন্ট লাগবে।'
 
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ ১ম বর্ষের আবেদনের শেষদিন গত রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে ৪১ হাজার ৩১৪ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতিটি আসনের জন্য ৪০ জন করে প্রতিযোগিতা করবেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী