সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবির ৩ শিক্ষার্থী ও কর্মচারী গুরুতর আহত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী এবং এক কর্মচারী বিশ্ববিদ্যালয় থেকে শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় থেকে অটোযোগে সোনাপুর যাওয়ার পথে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং এক কর্মচারী গুরুতর আহত হন।
আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিবিএ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রেশন সায়েন্স বিভাগ এবং কর্মচারী একই বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উঁচু-নিচু সড়কে দ্রুতগতিতে এগিয়ে আসা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সাথে ধাক্কা খায়। ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার সাথে সাথেই উপস্থিত স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে নোবিপ্রবির প্রক্টর প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের কাছে প্রক্টোটিয়াল টিম পাঠিয়েছি এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।
উল্লেখ্য, এর আগে গত ৭ ডিসেম্বর সোনাপুর জিরো পয়েন্টে নোবিপ্রবি আইএসএলম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদার ট্রাকচাপায় নিহত হলে সড়ক মেরামত ও নিরাপদ সড়কের দাবি জানান শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied