ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

লোহাগড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ১:২৮

নড়াইলের লোহাগড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আব্দুল হামিদ, রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আকরাম আলী আকিদুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মৎস্য অফিসার মো. দ্বীন ইসলাম, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, একটি বাড়ি একটি খামারের ম্যানেজার মো. তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু উপস্থিত হন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মানুষ এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার সুফল ভোগ করতে পেরে সত্যিই আনন্দিত। ডিজিটাল বাংলাদেশ দিবস সফল হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সরকারের উন্নয়নের অংশীদার হতে পেরে সত্যিই গর্বিত। ডিজিটাল সেবার মাধ্যমে জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করছি।

পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

এমএসএম / জামান

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই