জাপানি দুই শিশুকে মায়ের জিম্মায় দেয়ার নির্দেশ
আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশুকে মায়ের জিম্মায় না দেয়ায় বাবা ইমরান শরীফ গুরুতর আদালত অবমাননা করেছেন বলে জানিয়েছে আদালত। একই সঙ্গে দুই শিশুকে আজই মায়ের জিম্মায় দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে সকালে একই আদালত বেলা ১১টার মধ্যে বাবা ইমরান শরীফকে শিশুদের নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। এরপর বাবা ইমরান শরীফ দুই শিশুকে নিয়ে আদালতে হাজির হন।
আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে মায়ের কাছে হস্তান্তর না করায় শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। সোমবার (১৩ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল দুই শিশুকে ১৩ ও ১৪ ডিসেম্বর জাপানি মায়ের জিম্মায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলা হয়।
জামান / জামান
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট