ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ২৮ হাজার ছাড়াল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৫:৫৮

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার এক জনে।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৭৯ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১১১ জন ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন।

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৭২১ জন।

এদিকে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৭৭৯ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জন মা রা গেছেন। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ১৩ ডিসেম্বর পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়।

 

এমএসএম / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত