ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে মুজিববর্ষ টিচার্স প্রিমিয়ার লিগের উদ্বোধন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৭:২৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মুজিববর্ষ টিচার্স প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউসে কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম।
 
টেবিল টেনিস ও ক্যারমের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে- ক্রিকেট, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), ক্যারম (একক ও দ্বৈত), দাবা, লুডু, বালিশ বদল।
 
ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। আরো উপস্থিত ছিলেন- নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের শিক্ষক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম এবং সদস্য সচিব মাহবুবুর রহমান। 
 
এ সময় নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় সকলের সহায়তায় এগিয়ে চলছে নোবিপ্রবি। শিক্ষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিববর্ষ টিচার্স প্রিমিয়ার লিগ ২০২১। এজন্য উপাচার্য মহোদয় ও কোষাধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
 
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে টিচার্স প্রিমিয়ার লিগ ২০২১ আয়োজন করা হচ্ছে। আমরা আশা করি এই আয়োজনের মধ্যদিয়ে সকলের পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?