ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

১৯ দিন পর চট্টগ্রামে করোনায় মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১১:৩৫

১৯ দিন পর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এর আগে সবশেষ গত ২৪ নভেম্বর করোনায় কারো মৃত্যু হয়েছিল। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার (১৩ ডিসেম্বর) জেলায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরমধ্যে ৩ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন পটিয়া ও একজন রাঙ্গুনিয়ায় বাসিন্দা। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৪৭ জন। বাকি ২৮ হাজার ৩২৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত