ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১১:৩৬

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশি-বিদেশি সব ধরনের পেঁয়াজের দামই বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীতে গত সপ্তাহের এই দিনে (মঙ্গলবার) ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজিতে। মধ্যমমানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা কেজিতে। আর আমদানি করা মিয়ানমার ও ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

সপ্তাহ ব্যবধানে ভালো মানের সেই দেশি পেঁয়াজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। মধ্যমমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। নিন্মমানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মধ্যবাড্ডায় ভ্যানে করে পেঁয়াজ ও আলু বিক্রি করেন মনির হোসেন। তিনি পুরান ঢাকার শ্যামবাজার থেকে প্রতিদিন ৩-৪শ কেজি পেঁয়াজ ও আলু এনে পাইকারি বিক্রি করেন। বলেন, গতকাল আমদানি করা এই পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজকে ৪২ টাকা কেজি কেনা পড়েছে। এখন বিক্রি করছি ৫০ টাকা কেজি। সপ্তাহ খানেক আগে ৩৫ টাকা কেজিতে বিক্রি করেছি।

তিনি জানান, পেঁয়াজের দাম বাড়ায় আমরা খুচরা বিক্রেতারা কষ্টে আছি। কারণ বেচাকেনা কম হয়। মহাজনের কাছে পেঁয়াজের দাম বাড়ছে কেন জানতে চাইলে বলেন, আমদানি কম।

রামপুরা বাজারে ব্যবসায়ী এনামুল হক  বলেন, কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা।

পেঁয়াজের দাম বাজার বিষয়টি স্বীকার করেছে বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির তথ্য মতে, সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে দেশি পেঁয়াজ ৫০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর মধ্যে ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা কেজিতে। যা এর আগের সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৪৫-৬০ টাকা কেজিতে। যা এক সপ্তাহ আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।

পেঁয়াজের পাশাপাশি রসুন, আলু, ব্রয়লার মুরগির বাজারও চড়া। এসব পণ্য আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা দাম বেড়েছে।

রামপুরা বাজারে আসা ক্রেতা রোকন উদ্দিন মাহমুদ বলেন, ভোজ্যতেলের পর জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন পেঁয়াজ, রসুন, এমনকি ব্রয়লার মুরগির দামও বেড়েছে। এখন দিন চালানো দায়।

এমএসএম / এমএসএম

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম