শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেখ রাসেল হলে মোমবাতি প্রজ্জ্বলন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন করে বুদ্ধিজীবীদের স্মরণ করেছে ‘শেখ রাসেল হল’ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে হল প্রভোস্ট শেখ মোঃ ফায়েকুজ্জামান মিয়া টিটোসহ হলের শতাধিক শিক্ষার্থী মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেন।
শেখ রাসেল হলের প্রভোস্ট মো: ফায়েকুজ্জামান মিয়া বলেন, "১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা যখন বিজয়ের খুব দ্বারপ্রান্তে ছিলাম তখন বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে এদেশের বুদ্ধিজীবীদেরকে বিশেষত ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মেধাবীদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করেছি।"
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মরণে প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied