ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে শহীদ ধীরেন্দ্রনাথের নামে হল থাকলেও নেই পরিচয় ফলক


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ৪:১০

শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রদের জন্য একটি আবাসিক হল রয়েছে। কিন্তু সেই হলে নেই তার কোন পরিচিত ফলক। একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোতেও। শিক্ষার্থীদের দাবি দ্রুতই যেন তার পরিচিত ফলক বসানো হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল আলম এ বিষয়ে বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের গৌরবজ্জ্বল ইতিহাস তুলে ধরা উচিত। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসে। শুধু শহীদ  ধীরেন্দ্রনাথ দত্তের নামফলক ব্যবহার না করে তার পরিচয় ফলক ব্যবহার করা গেলে আর ভালো।  প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

গণিত বিভাগের আলী আহম্মদ শ্রাবণ বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি পরিচয় ফলক হল প্রশাসন কেন লাগায়নি আমার কাছে বোধগম্য নয়। একটি পরিচয় ফলক লাগালে আমরা সবাই তার ইতিহাস, অবদান সম্পর্কে ধারনা রাখতে পারতাম। দ্রুত পরিচয় ফলক লাগানোর দাবি জানাই  প্রশাসনের কাছে।

হল সূত্রে জানা যায়, সমতল থেকে প্রায় ২০০ ফুট উঁচুতে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে দুটি ব্লক নিয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল। এটি ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়। এ হলের দুই ব্লকে ২০ টি করে মোট ৪০ টি কক্ষ রয়েছে ছাত্রদের আবাসনের জন্য। এতে প্রায় ২৫০ এর অধিক শিক্ষার্থী বাস করে।

তথ্য মতে, ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হায়েনার দল ধীরেন্দ্রনাথ দত্ত ও তার পুত্র দিলীপ কুমার দত্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পিতা ও পুত্রকে কুমিল্লা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। কুমিল্লা সেনানিবাসের টর্চার সেলে ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছেলে দিলীপ কুমারের ওপর পাকিস্তানি হায়েনার দল অমানবিক নির্যাতন চালায়। অকথ্য নির্যাতন চালিয়ে পাকিস্তানি পশুরা পিতা ও পুত্রকে নৃশংসভাবে হত্যা করে।

হলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে পরিচয় ফলক না থাকার বিষয়ে হল প্রাধ্যক্ষ  ড. মোহাম্মদ জুলহাস মিয়া  বলেন, 'এটা একটি যৌক্তিক ব্যাপার। আমিও এ ব্যাপারে আগেও ভেবেছিলাম কিন্তু আর করে উঠা হয়নি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে অবগত করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী