নানান আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল জবি
শহীদদের স্মরণে নানান আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগীত বিভাগের উদ্যোগে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বক্তব্য প্রদান করেন।
ডেপুটি রেজিস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি এরশাদ মিয়া প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর পুত্র আসিফ মুনির তন্ময় এবং রাশিদ-উল-হাসানের কন্যা রোকাইয়া মিলি মুখ্য বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। বক্তারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সেই সাথে পাঠ্যপুস্তকে শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বিশদ আলোচনা অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied