ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মুজিববর্ষ ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিসাসের কুইজ প্রতিযোগিতা


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১৪-১২-২০২১ রাত ১১:১
মুজিব জন্মশতবর্ষ ও শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের জীবনী’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শ্রেণিকক্ষে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
 
এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের জীবনী নিয়ে ২৫ মার্কের এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী  অংশ নেন। ২৫ মিনিট ব্যাপী চলা এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান হাবিব, দ্বিতীয় স্থান অধিকার করেন বিজিই বিভাগের শিক্ষার্থী সোয়েব আকতার, তৃতীয় স্থান অধিকার করেন আইন বিভাগের শিক্ষার্থী তাপিকুল ইসলাম ইমন।
 
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাইনউদ্দিন পরান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। আমাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে আরো সমৃদ্ধ করা। আমাদের প্রত্যাশা এই আয়োজন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সহায়তা করব।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে