ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিডিএস এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১৫-১২-২০২১ রাত ১০:৩৯
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বশেমুরবিপ্রবিডিএস) কর্তৃক উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায়  শহীদ মিনারে বশেমুরবিপ্রবিডিএসের সভাপতি ইজাজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 
 
'এই সংসদ (বাংলাদেশ) বৃহৎ উন্নয়ন প্রকল্প নয়, সামাজিক নিরপত্তা খাতে অধিক মনোযোগ প্রদান করবে' শিরোনামে প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে বিতর্ক করেন অংশগ্রহণকারীরা। প্রস্তাবটির পক্ষে সরকারি দল হিসেবে যুক্তি তুলে ধরেন ফাতেমা-তুজ-জিনিয়া, তানহীম রহমান, মুকুল আহমেদ। প্রস্তাবটির বিরোধী দল হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন অনিক চৌধুরী তপু, পার্থ প্রতিম ব্ৰহ্মা, শেখ মুহাম্মদ রিফাত। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন, কৃষি বিভাগের অধ্যাপক মোঃ গোলাম ফেরদৌস। 
 
বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি এজাজ রহমান বলেন, "মুক্তবুদ্ধি চর্চা ও বিকাশের ক্ষেত্রে আমাদের যে স্বাধীনতাটুকু দরকার তার প্রথম প্রাপ্তি ঘটে এই  মহান বিজয় দিবসে৷ বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি তাই এই চর্চা কে অব্যহত রাখতে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণের মাধ্যমে বরাবরের মত এই আয়োজন।"

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে