ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নোবিপ্রবিতে স্নাতক ভর্তির জন্য আসনপ্রতি আবেদন করেছে ৩৭ জন শিক্ষার্থী


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৭-১২-২০২১ রাত ৮:৪৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির জন্য মোট আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। মোট ১৩৯১টি আসনের বিপরীতে প্রতি আসনের জন্য লড়বেন ৩৭ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  মোট ৬টি ইউনিটের মোট  ১ হাজার ৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে। জিপিএ এর জন্য ৫০ নম্বর ও গুচ্ছ পদ্ধতিতে নির্ধারিত ১০০ নম্বর মিলিয়ে মোট ১৫০ নম্বরে মেধাতালিকা প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে আরো  জানা যায় , ২০২০-২১ শিক্ষাবর্ষে নোবিপ্রবির ‘এ ইউনিটে আবেদন করেছেন ৯ হাজার ৬১৯ জন, ‘বি গ্রুপে ১০ হাজার ৩১৪, ‘সি  ইউনিটে ১১ হাজার ৩১৬, ‘ডি গ্রুপে ১২ হাজার ৯১ (সাইন্স ৮ হাজার ৯৯৬, মানবিক ৭৫৪, ব্যবসায় শিক্ষা শাখা ২ হাজার ৩৪১), ‘ই গ্রুপে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ গ্রুপে ৩ হাজার ৭৩৯ জন আবেদন করেছেন।

এ গ্রুপে আসন সংখ্যা ৩১৫, বি গ্রুপে আসন সংখ্যা ১৭৫, সি গ্রুপে আসন সংখ্যা ২৪৫, ডি গ্রুপে আসন সংখ্যা ৩৭৭, ই গ্রুপে আসন সংখ্যা ১৬৫ এবং এফ গ্রুপে আসন সংখ্যা ১১৪টি।

ভর্তির জন্য   প্রতি গ্রুপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল  ৬০০ টাকা।‘এ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘এ, ‘বি, ‘সি এবং ‘ডি গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন। ‘বি ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘ডি এবং ‘ই গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন। ‘সি ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘ডি এবং এফ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন।

‌উল্লেখ্য, গত ২৪ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয় এবং গত বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১২টায় ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

এমএসএম / এমএসএম

১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু

মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার

গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইউট্যাব ও জিয়া পরিষদের আয়োজনে পবিপ্রবি ও ববি উপাচার্যকে সংবর্ধনা

দুধ থেকে স্বপ্নের স্বাদ: ভেটেরিনারি শিক্ষার্থীদের এক মিষ্টিময় পাঠশালা

কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন