ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে যৌথ বিজয়ী কুবি
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘করোনার অভিঘাত উত্তরণে নিরাপদ অভিবাসনই উত্তম কৌশল’।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এই ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ ও সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মোঃ মঈনুল হাসান এবং ইংরেজি বিভাগের শিক্ষক ড. মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে অংশ নেন দীপ্ত ব্রত দাশ, ফজলে রাব্বী, আল নাইম, সাবরিনা আলম ও আহমাদুল্লাহ রাফি৷
প্রতিযোগিতার বিষয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আল নাঈম বলেন,"অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আমাদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত প্রতিটি মানুষের। বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময় কাজ করে যাবে। সর্বপরি মহান আল্লাহ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied