বশেমুরবিপ্রবিতে হল প্রভোস্টের প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পদত্যাগ দাবি
হলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারা ও পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের রুম ত্যাগে বাধ্য করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলের প্রভোস্ট মোঃ শফিকুল ইসলামের পদত্যাগ দাবি করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে বিজয় দিবস হলে আন্দোলনও করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে বিজয় দিবস হল পরিদর্শন করে দেখা যায় শিক্ষার্থীরা প্রভোস্ট রুমের দরজায় তালা ঝুলিয়ে লিখেছেন, “প্রভোস্ট সফিক স্যারের পদত্যাগ ব্যতীত এই রুমের দরজা খোলা নিষেধ।”
হলের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, " হলের পরিবেশ বসবাসের উপযোগী নয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়না। যেখানে-সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকে। এছাড়াও হলের একাধিক বাথরুমের দরজা ভাঙ্গা। এই সমস্যাগুলো হল কর্তৃপক্ষকে অনেকবার অবগত করার পরও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।"
এসময় তারা আরও বলেন, "পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের রুম ত্যাগের নোটিশ দেয়ার ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা পরীক্ষার সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। তখন রুম ত্যাগের নোটিশ দেয়া কতটা যৌক্তিক! এসকল কারণেই আমরা তার পদত্যাগ দাবি করছি এবং রবিবারের মধ্যে তিনি পদত্যাগ না করলে আমরা কঠোর আন্দোলন শুরু করতে বাধ্য হবো।"
এ বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এবং উপাচার্যের সাথে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে হল প্রভোস্ট কমিটির সভাপতি মো: রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের সাথে কিছুটা আলোচনা করেছি, আগামীকাল উপাচার্যের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।”
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied