ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দক্ষ জনশক্তির বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৩:৫৭

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, যথাযথ প্রশিক্ষণ পেলে আমাদের অভিবাসীরা দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করে তুলতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ অভিবাসনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। অভিবাসনে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসন সংক্রান্ত নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহীদের প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক শ্রমবাজারের উপযুক্ত দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ চলমান রয়েছে।’

বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উত্তরণ করবে। সে সময়ে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রয়োজন হবে দক্ষ জনশক্তির। এজন্য বর্তমান সরকার শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী উপযুক্ত দক্ষ জনশক্তি তৈরি করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যোগ করেন মোমেন।

সরকারের দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার কর্মীর কর্মসংস্থানে কাজ করছেন জানিয়ে মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের সরকার বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থাসমূহ, এনজিও, সুশীলসমাজসহ সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বৈদেশিক কর্মসংস্থানের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে অতিক্রম করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

ড. মোমেন বলেন, ‘বিদেশে বর্তমান শ্রমবাজারগুলো সংরক্ষণ ও সম্প্রসারণ, নতুন শ্রমবাজার সৃষ্টি এবং সর্বোপরি অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অভিবাসীদের কল্যাণ এবং করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে বৈদেশিক কর্মসংস্থান খাতকে স্থিতিশীল রাখা এবং পুনরায় বেগবান করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বদ্ধ পরিকর হয়ে নিরলসভাবে কাজ করতে হবে।’

নিরাপদ অভিবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, ‘অভিবাসীদের কল্যাণসাধন ও প্রবাসীদের কর্মসংস্থানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো সব ধরনের কূটনৈতিক সহযোগিতা দিয়ে আসছে এবং এ লক্ষ্যে সামগ্রিকভাবে কাজ করছে। নিরাপদ, নিয়মতান্ত্রিক, নৈতিক ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী কর্মী কর্মরত রয়েছে বলেও জানান মোমেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এমএসএম / এমএসএম

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক