ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ওবায়দুল কাদেরের সব টেস্টের ‘রিপোর্ট ভালো’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৪:৫২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সব মেডিকেল টেস্টের রিপোর্ট ভালো এসেছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) সিটি স্ক্যান করা হলে, এতেও শঙ্কামুক্তের কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় আজকে আরও ভালো। সকল পরীক্ষা-নিরীক্ষাতেই রিপোর্ট ভালো এসেছে। তবে আমরা মনে করি তার একটু রেস্ট নেওয়া দরকার, তাই তাকে আর দুইদিন থাকতে বলা হয়েছে।

আতিকুর রহমান বলেন, গতকাল তার সিটিস্ক্যান করা হয়েছিল। আজ তার রিপোর্ট দেখেছি, খুবই ভালো। কোনো ধরনের শঙ্কা নেই। এছাড়া তার রক্তের পরীক্ষাতেও রিপোর্ট ভালো এসেছে।

এর আগে গতকাল (১৮ ডিসেম্বর) তিনি জানিয়েছিলেন, ওবায়দুল কাদের চাইলেই বাসায় যেতে পারবেন। দিনদিন তারা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আর দুয়েকদিন হাসপাতালে থাকতে। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা যায়।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন