ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবির অফিসার্স এসোসিয়েশনের ২০২১-২২ সেশনের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটি গঠন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৯-১২-২০২১ রাত ১১:২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর কর্মরত প্রশাসনিক  কর্মকর্তাদের সংগঠন নোবিপ্রবি  অফিসার্স এসোসিয়েশনের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

নির্বাচনে   সভাপতি পদে  নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন এবং  সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ।১৯ ডিসেম্বর ( রবিবার)   বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ১০ টা নির্বাচন শুরু হয়।দিনব্যাপী ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে বিকাল ৫ টায় নির্বাচনের  ফলাফল  ঘোষণা করেন নোবিপ্রবির  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম।

এ  সময়ে আরো  উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রধান নির্বাচন কমিশনার মোঃ জামাল হোসেন, ২ নির্বাচন কমিশনার আলমগীর সরকার ও মোঃশফিকুল ইসলাম সহ অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে  মোহাম্মদ আবদুর রহমান,কোষাধ্যক্ষ  মাহমুদুর রহমান (রিয়াজ),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসোহরাব ইকবাল উজ্জ্বল ,দপ্তর ও  প্রচার সম্পাদক  মোঃ মহিউদ্দিন(জুয়েল), মহিলা সম্পাদিকা  তৃষা মজুমদার,ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক  মোঃসামছুদ্দোহা (রাকিব) এবং কার্যকরী সদস্য তারেক মোহাম্মদ রাশেদ উদ্দিন,বাবর আলী ও ইশতিয়াক মোহাম্মদ ফয়সাল।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?