হৃদরোগে আক্রান্ত হয়ে জবির বাসচালকের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের এক সিনিয়র বাসচালক মৃত্যুবরণ করেছেন। মৃত বাসচালকের নাম মো. নুরুল ইসলাম (৪৮)।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে মিরপুর থেকে কর্মকর্তাদের ক্যাম্পাসে নিয়ে আসতে যাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। পরে বমি করলে তাঁকে নিকটস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়। সেখানে সকাল ৮ টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, মরহুম নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সিনিয়র বাসচালক। তিনি (ঢাকা মেট্রো- ঝ ১৪-০৯১০৭) বাস চালাতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁর পরিবারে এক মেয়ে দুই ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
মরহুমের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাযা শেষে লাশ নিয়ে তাঁর পরিবারের সদস্যগণ গ্রামের বাড়ি মাদারীপুরে রওনা হয়েছেন। সেখানে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied