ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মোমবাতি প্রজ্জ্বলন করে সাবরিনাকে স্মরণ করলো সহপাঠীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২০-১২-২০২১ রাত ৯:৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুকে মোমবাতি প্রজ্জ্বলন করে স্মরণ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে সাবরিনার সহপাঠীরা।

মোমবাতি প্রজ্জ্বলন করে সাবরিনার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন তার সহপাঠীরা। অনেকেই সাবরিনার স্মৃতিচারণ করতে থাকেন। মোমবাতি প্রজ্জ্বলন শেষে  সাবরিনার মৃত্যুতে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সাবরিনার সহপাঠী মো. শাফি স্মৃতি বিজড়িত হয়ে বলেন, সাবরিনার সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। সড়ক দূর্ঘটনার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমাদের কাছ থেকে সাবরিনাকে কেড়ে নেয়া হয়েছে। আমরা দ্রুত দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানাই। সাবরিনা ছিলো পরিবারের সবচেয়ে বড় মেয়ে। প্রশাসনের নিকট আমাদের অনুরোধ থাকবে অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করে তার পরিবারের পাশে দাঁড়াতে।

সাবরিনার আরেক সহপাঠী রিফাত আরা খন্দকার বলেন, সাবরিনা আমাদের অনেক ভালো বন্ধু ছিলো। তার মৃত্যুতে তার পরিবার অনেকটাই ভেঙে পড়েছে। আমরা সবাই তার পরিবারের পাশে আছি। নিয়মিত  খোঁজখবর নিচ্ছি। সাবরিনার হত্যার বিচার নিশ্চিতে সবসময়ই পাশে থাকবো।

এর আগে শনিবার নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতুর মৃত্যু হয়েছে। তিনি জবির সাংবাদিকতা বিভাগে তৃতীয় বর্ষে পড়তেন। স্থানীয়রা তাৎক্ষণিক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপনকে আটক করে পুলিশ। দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে