ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

লিভারের চর্বি দূর করবে যেসব খাবার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৩:১৩

লিভারে চর্বি জমে যাওয়ার সমস্যাটি ফ্যাটি লিভার হিসেবেই বিবেচিত। দুই ধরনের ফ্যাটি লিভার হয়ে থাকে- অ্যালকোহলিক ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ।

গবেষণার তথ্য মতে, আমেরিকান প্রাপ্তবয়স্কদের প্রায় এক-তৃতীয়াংশই ফ্যাটি লিভারে আক্রান্ত। অতিরিক্ত ওজনের কারণে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণে অনেক অল্প বয়সীদের লিভারেও চর্বি জমতে শুরু করে।

ফ্যাটি লিভার ধরা পড়ার সাথে সাথেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খেতে হবে। পাশাপাশি ভিটামিন সি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে হবে। জেনে নিন যে ধরনের খাবার খেলে দ্রুত সারবে ফ্যাটি লিভারের সমস্যা-

গবেষণায় দেখা গেছে, ফ্যাটি লিভারের সমস্যায় কফি পান করলে উপকার মেলে। যারা নিয়মিত কফি পান করেন, তাদের লিভার অন্যদের তুলনায় ভালো থাকে। লিভারের বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে লড়াই করে কফি। সেই সঙ্গে লিভারের স্বাস্থ্যকর এনজাইমের উৎপাদন বাড়িয়ে তোলে।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের রোগীদের জন্য খুবই জরুরি। সামুদ্রিক বিভিন্ন মাছ যেমন- সালমন, সার্ডাইনস, টুনা এবং ট্রাউটের মতো ফ্যাটযুক্ত মাছে বেশি পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা লিভারে জমে থাকা চর্বি দূর করতে সাহায্য করে।

লিভারের স্বাস্থ্য রক্ষা করে আখরোট। এই বাদামে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। গবেষণায় জানা যায়, আখরোট খেলে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের যকৃতের কার্যকারিতা বাড়ে।

গ্রিন টি’র স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। ফ্যাটি লিভারের রোগীদের জন্য আদর্শ এক পানীয় হলো গ্রিন টি। এই চা যকৃতে জমা চর্বি হ্রাস করতে পারে। এ ছাড়াও গ্রিন টি কোলেস্টেরলের মাত্রাও কমায়।

অতিরিক্ত ওজনের কারণেই বেশিরভাগ মানুষের লিভারে চর্বি জমে থাকে। তাই অলিভ ওয়েল খাওয়ার অভ্যাস গড়ুন। এই তেল শরীরের জন্য খুবই উপকারী। পাশাপাশি ওজন কমায় দ্রুত। এই স্বাস্থ্যকর তেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে।

বিশেষজ্ঞদের মতে, মার্জারিন বা মাখন দিয়ে রান্নার চেয়ে অলিভ অয়েল ব্যবহার বেশি স্বাস্থ্যকর।

যেসব খাবার থেকে বিরত থাকবেন-

ফ্যাটি লিভার ডিজিজের পাশাপাশি অন্যান্য লিভারের অসুস্থতার একটি বড় কারণ হলো অ্যালকোহল। এটা একেবারেই খাওয়া যাবে না।

মিষ্টিজাতীয় খাবার যেমন- ক্যান্ডি, কুকিজ, সোডাস এবং ফলের রস থেকে দূরে থাকুন। হাই ব্লাড সুগার লিভারে চর্বির পরিমাণ বাড়িয়ে তোলে।

আলম / আলম

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য