ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন নোবিপ্রবির ৪ জন শিক্ষার্থী


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২১-১২-২০২১ বিকাল ৫:৪১

অনুষদ ভিত্তিক সর্বোচ্চ একাডেমিক  ফলাফল অর্জনের  জন্য  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ( নোবিপ্রবির)  ৪ জন শিক্ষার্থীকে " প্রধানমন্ত্রী স্বর্ণপদকের"  জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়  প্রশাসন।

২১ শে ডিসেম্বর ( মঙ্গলবার)  নোবিপ্রবির রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব)  মোহাম্মদ  জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, " প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ প্রদানের লক্ষ্যে  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদ হতে মনোনীত অনুষদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪ জনকে পদকের জন্য মনোনীত করা হলো। মনোনীত ৪ জন হলেন  প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে সিএসটিই বিভাগের   শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুদেব বাবু সেন অমিত।  বিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলোজি বিভাগের   শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুন নাহার।

ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের মোশাররাহ চৌধুরী।   সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী  নাজমুল হাসান। প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ এর  জন্য   মনোনীত ৪ জন শিক্ষার্থীর প্রত্যেকেই  বিশ্ববিদ্যালয়ের  ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মনোনীত ৪ জন শিক্ষার্থীর মনোনয়নের প্রত্যায়নপত্র,  এসএসসি, এইচএসসি ও বিএসসি ( অর্নাস)  সহ সকল সনদপত্র ও নম্বরপত্রের  সত্যায়িত কপি নোবিপ্রবি  থেকে  বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  মঞ্জুরী কমিশনের রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক বরাবর পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?