জবি শিক্ষার্থীকে ধাক্কা দিলো দিশারী পরিবহনের বাস
রাজধানীর গুলিস্তান মোড়ে দিশারী পরিবহনের একটি বাসের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম সাহিদা সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজধানীর গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে আসার জন্য গুলিস্তান মোড়ে রিকশার জন্য অপেক্ষা করার সময় দিশারী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯৩৫০) বাসটি পিছন থেকে সাহিদাকে ধাক্কা দেয়। এসময় বাসের ধাক্কায় সাহিদা পড়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হোন।
এরপর তার সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিডফোর্ট হাসপাতাল) চিকিৎসার জন্য পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এম্বুলেন্সে আহত শিক্ষার্থীকে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি পুলিশ, ট্রাফিক বিভাগসহ সকলের সাথে যোগাযোগ করেছি। বাসের নাম্বারসহ পাঠিয়ে দিয়েছি। শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার দিশারী পরিবহনের মালিকপক্ষকে বহন করতে হবে। তাদেরকে এমন ঘটনার জন্য ক্ষমাও প্রার্থনা করতে হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন