ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি মেধাতালিকা প্রকাশ


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ১২:৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধাতালিকা (সাধারণ ও কোটা) প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত  সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) এই ফল প্রকাশ করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তির ওয়েবসাইটে গিয়ে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের অ্যাপ্লিকেশন আইডি ও রোল নম্বর, এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে লগইন করে মেধাক্রমসহ বিস্তারিত তথ্য জানতে ও ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছুরা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান মেধাতালিকায়    শিক্ষার্থীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে শুধুমাত্র নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থীদেরকে বিভাগ/বিষয় বরাদ্দ প্রদান করা হয়েছে। ভর্তির তারিখ, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং ভর্তির ওয়েবসাইটের www.admission.nstu.edu.bd) এর মাধ্যমে জানানো হবে। তবে ভর্তি ফি আনুমানিক সর্বোচ্চ ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় , গত সোমবার (২০ ডিসেম্বর)  রাত ৩ টায়  এই মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এই তালিকা নিয়ে শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত মেধাতালিকা স্থগিত করে যাচাই-বাচাই করে মঙ্গলবার প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর থেকে নোবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৯ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় আরো ৬ দিন  বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। । নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ভর্তির জন্য আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ জন  শিক্ষার্থী। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?