৫ দফা দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীরা অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মান উন্নয়ন ও সার্বক্ষণিক ডাক্তার-নার্স নিয়োগ করা, প্রতি ঘন্টায় বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু, কেন্দ্রীয় লাইব্রেরি সকাল ৯-৮টা পর্যন্ত খোলা রাখাসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করার জন্যে প্রশাসনের নিকট দাবি জানান।
মানববন্ধনে এক শিক্ষার্থী রোমিও রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে এসেছি। কিন্তু এখানে এসে দেখলাম প্রশাসনের একের পর এক অনিয়ম। ফলে যে অব্যবস্থাপনা সৃষ্টি হচ্ছে, এতে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের লাইব্রেরি খোলা থাকেনা, পড়াশোনা নিয়ে আড্ডা দেয়ার মতো স্থান নেই, শিক্ষার্থীদের জন্যে মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক অবকাঠামো তৈরির কথা থাকলেও এমন কিছুই নেই। অনাবাসিক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিঘন্টায় বাস সার্ভিস চালুর কথা বলা হলেও পদক্ষেপ নেয়া হচ্ছেনা। এমনকি বঙ্গবন্ধুর নামের বিশ্ববিদ্যালয় হয়েও সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মান হয়নি।"
আইন বিভাগের শিক্ষার্থী উজ্জল মন্ডল বলেন, "ক্লাসরুম ছাড়া শিক্ষার্থীদেরকে মুক্ত আলোচনা, বিজ্ঞানচর্চা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চার জন্যে প্রশাসন থেকে কোনো সুযোগ সৃষ্টি করে দেয়া হয়নি। বর্তমান উপাচার্য আসার প্রায় দেড় বছর পার হলো, একাডেমিক ভবন নির্মাণ ছাড়া তেমন কোনো উন্নয়ন দেখতে পাচ্ছিনা। আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন কালবিলম্ব বা গড়িমসি না করে দ্রুত বাস্তবায়ন করে এই দাবি জানাই। "
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রবীন্দ্রনাথ বাপ্পি বলেন, আমরা এখানে দাঁড়িয়ে এই দাবিগুলো জানানোর কথা নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে এটি আমাদের অধিকার। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত। আমরা বিভিন্নসময় বিভিন্নভাবে আমাদের দাবি তুলে ধরেছি। আজকে সশরীরে মানববন্ধনের মাধ্যমে উত্থাপন করলাম। এরপরও প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে ভবিষ্যতে বৃহৎ পরিসরে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ছাড়বো।"
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied