ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরো ২৪ জন হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ৪:১১

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৯ জন ও বেসরকারি হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন।

২৪ ঘণ্টায় ভর্তি ২৪ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।

চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৮ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১০৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ২৮ হাজার ১৭৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ডিসেম্বরে (২৩ ডিসেম্বর পর্যন্ত) ১ হাজার ১০১ জন ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে যে ১০৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ডিসেম্বরে ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রীতি / প্রীতি

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ