দেশে করোনায় মৃত্যুুর সঙ্গে বেড়েছে শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪ জনে।এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮২ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বুধবার জানানো হয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় ৩৫২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে ৩০ জনের।বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রামও অপরজন খুলনা বিভাগের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭