নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ( নোবিপ্রবিডিএস) এর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা তর্কযুদ্ধ সিজন - ৬ঃ "শরৎ অনুচ্ছেদ" এর চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে ডিসেম্বর ( বৃহস্পতিবার) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদ ক্যাডেট সার্জেট রুমী ভবনে তর্কযুদ্ধ সিজন - ৬ঃ "শরৎ অনুচ্ছেদ" এর চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়।
তর্কযুদ্ধ সিজন - ৬ঃ "শরৎ অনুচ্ছেদ" এর চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নীলাকাশ দল এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে কাশফুল দল । এর পাশাপাশি একইসাথে ডিবেটার অফ দ্য ফাইনাল ও ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন চ্যাম্পিয়ন নীলাকাশ দলের মুবদী ইসলাম চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী। এ সময়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তর্কযুদ্ধ সিজন - ৬ঃ "শরৎ অনুচ্ছেদ" আয়োজন নিয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি সৈয়দ মুমতাহিন মান্নান সিয়াম বলেন, " নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি নিয়মিত বিতর্ক চর্চার জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণ করে থাকে। করোনা মহামারী কারণে দীর্ঘদিন পর স্বশরীরে এই প্রথম কোন প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করেছি আমরা।
প্রাথমিক পর্যায়ে ১০ রাউন্ডের দীর্ঘ এই প্রতিযোগিতায় ডিবেটিং সোসাইটির সদস্যদের নিয়ে গঠিত ৬ টি দল অংশ করে। সেখানে রাউন্ড জয় ও পয়েন্টের ভিত্তিতে টিম নীলাকাশ ও টিম কাশফুল ফাইনালে উঠার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিক, বিচারক ও আয়োজক হিসেবে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য