টিকা নিলেও কুয়েতে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে
করোনা ভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ সম্পন্ন করেও কুয়েতে প্রবেশ করতে হলে ১০ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। রোববার (২৬ ডিসেম্বর) থেকে নতুন এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সম্প্রতি কুয়েতের সিভিল এভিয়েশন ডিরেক্টরেটের দফতর থেকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিষয়টি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। বেবিচককে দেয়া চিঠিতে কুয়েতের সিভিল এভিয়েশন জানায়, কুয়েতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে যাত্রীকে করোনার আরটি পিসিআর টেস্ট করাতে হবে। টেস্টে নেগেটিভ সনদ পেলেই কেবল কুয়েতে প্রবেশ করা যাবে।
পাশাপাশি যাত্রীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে। থাকতে হবে টিকার সার্টিফিকেটও। পাসপোর্টের নাম ও সার্টিফিকেটের নামে মিল থাকতে হবে। এছাড়া সার্টিফিকেটটি কিউআর কোড সংবলিত হতে হবে। এতে টিকার নাম ও নেয়ার তারিখ উল্লেখ থাকতে হবে।
সব কাগজপত্র ঠিক থাকলে যাত্রীকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে, তবে ১০ দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় দিন তাকে করোনার আরটি পিসিআর টেস্টও করাতে হবে।
কুয়েতের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, যে যাত্রীদের করোনা প্রতিরোধকারী টিকার পূর্ণাঙ্গ ডোজ নেয়ার ৯ মাস হয়েছে, তারা টিকার বুস্টার ডোজ পাবেন। বুস্টার ডোজ নেয়া প্রত্যেক যাত্রীকে পুরোপুরি ইমিউন ধরা হবে। আগামী ২ জানুয়ারি থেকে বুস্টার ডোজ না নিয়ে কেউ কুয়েত থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারবে না।
বাংলাদেশ থেকে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী শ্রমিক কুয়েত আসা-যাওয়া করেন। বর্তমানে ঢাকা থেকে কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কুয়েত এয়ারওয়েজ সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিট ফ্লাইট চালাচ্ছে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন