সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)সাধারণ শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাইসুল ইসলাম শুভ।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টা থেকে প্রশাসনের নিকট বিচারের দাবি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, "আজকে আমাদের বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এর আগে আমাদের বোন ও শিক্ষক মারা গেছেন। কিন্তু প্রশাসন প্রতিবার নিরবতা পালন করে গেছে। তাই বিচারের দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, অতিদ্রুত ঘাতক ড্রাইভারকে বিচারের আওতায় এনে সুষ্টু বিচার করতে হবে।"
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে বিকাল সাড়ে তিনটায় নিহত শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে সড়ক দুর্ঘটনায় দোষী ড্রাইভার, হেলপার ও পরিবহন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.একিউএম মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সোমবার বেলা ১১.৩০ টায় ঢাকা- খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় দোলা পরিবহন যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন যাত্রীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ মারা যায়। অপর যাত্রীরা গোপালগঞ্জ সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied