আরো ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ঢাকাতেই ৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দশজন ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৭৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৪ জন ও বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৫ জনের মধ্য ঢাকায় সরকারি হাসপাতালে একজন ও বেসরকারি হাসপাতালে রয়েছেন চারজন। এছাড়া ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ১০ জন।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং চলতি মাসের ২৮ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১৬১ জন ভর্তি হন।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২০১ জন। মারা গেছেন ১০৪ জন। মারা যাওয়া ১০৪ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং চলতি মাসের ২৮ ডিসেম্বর পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
জামান / জামান
ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭
জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই