২৪ ঘণ্টায় দেশে ৪ জনের ওমিক্রন শনাক্ত
দেশে নতুন করে আরো তিনজনের দেহে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় একজন ও রাতে তিনজনের দেহে শনাক্তের মাধ্যমে সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ৭ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া নমুনায় এ ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে। এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে দেশে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।
তারও আগে গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দু’জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।
জামান / জামান
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত