কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ উদযাপন
কবি নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ, বঙ্গবন্ধু ও নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
চারজন শিক্ষার্থীর বিদ্রোহী কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শতবর্ষে বিদ্রোহী কবিতা উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইনস্টিটিউট। অনুষ্ঠান শেষে উপাচার্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলা অনুষদ ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদল, ছাত্র পরামর্শক পরিচালক তপন কুমার সরকার প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বাঙালির সাহসহীনতার মুক্তি দিয়েছেন নজরুল ইসলাম। কবিতার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। তার প্রমাণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল দিয়ে গেছেন। অসাম্প্রদায়িকতার যে চর্চা বঙ্গবন্ধু এবং নজরুলের, সেই আদর্শের পরম্পরা আমরা ধারণ করছি। আর সেভাবেই আমরা চলছি। বিদ্রোহী কবিতাজুড়ে মুক্তির কথা বলা হয়েছে। সেই সঙ্গে রয়েছে মুক্তির কথা। পরাধীনতা থেকে মুক্তির কথাও রয়েছে এই কবিতায়। শিরদাঁড়া উঁচু রাখার আহ্বানও আছে বিদ্রোহী কবিতায়।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক