ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ৩০-১২-২০২১ রাত ১১:৭
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টোরিয়াল টিমে নতুন দুজন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনকে স্বাধীনতা দিবস হলের সহকারী প্রভোস্টের পদ থেকে অবমুক্ত করে সহকারী প্রক্টর এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুবকে সহকারী প্রক্টর হিসেবে তিন বছরের জন্যে নিয়োগ দেয়া হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বুলু রহমানকে স্বাধীনতা দিবস হলের সহকারী প্রভোস্ট ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলামকে অবমুক্ত করে তদস্থলে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবউদ্দিনকে শেখ রাসেল হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 
 
এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন বলেন, আমার লক্ষ্য থাকবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রক্টরিয়াল টিমের একজন সদস্য হিসেবে সমন্বিতভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।
 
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কাজ করব।

শাফিন / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে