ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আজ শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১১:২০

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকী আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে শপথ নেবেন। বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। তার নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান তিনি। সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের অন্তর্ভুক্ত হন।

জামান / জামান

বিমানে মায়ের মৃত্যু, ওমানে মরদেহ রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের বৈঠক