ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নতুন বছরে টিকা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১১:৩৮

কাল থেকেই শুরু হচ্ছে নতুন বছর। আর এই নতুন বছরকে কেন্দ্র করে বিশেষ টিকা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে দুই মাস। এই সময়ে টিকা পাবে তৃণমূলের মানুষ। ব্যাপক প্রচারের মাধ্যমে দুই মাসে তিন কোটি ৩২ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। এসব পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি জানিয়েছেন,  নতুন বছরে টিকাদান কর্মসূচির গতি বাড়াতে ১ জানুয়ারি থেকে দেশ জুড়ে বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। এটি চলবে টানা দুই মাস। দীর্ঘ এই ক্যাম্পেইনে তিন কোটি ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রম পরিচালনা করা হবে গ্রাম ও ওয়ার্ডপর্যায়ে। পাশাপাশি স্বাভাবিক টিকাদান কর্মসূচি ও বুস্টার ডোজ দেয়া চলমান থাকবে।

ডা. শামসুল হক জানান, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে দেশে ১১ কোটি ৪০ লাখ মানুষ রয়েছে। তাদের কাছে টিকা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে ইতোমধ্যেই টিকা কেন্দ্র তৈরি করা আছে। প্রতিটি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড রয়েছে। এই নয়টি ওয়ার্ডে গড়ে ২৪/২৭টি টিকা কেন্দ্র থাকবে, যাকে আমরা বলি সাবব্লক ভিত্তিক। এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের সবাইকে টিকার আওতায় আনতে চাই।

টিকা কর্মসূচির পরিচালক জানান, দেশের চার হাজার ৬১১টি ইউনিয়নে মোট এক লাখ ১০ হাজারের বেশি কেন্দ্রে এই টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনশ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেয়া হবে। পরবর্তী সময়ে তাদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেয়া হবে।

ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে টিকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই পদক্ষেপকে নতুন বছরের চমক হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জামান / জামান

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ