দেশে সাড়ে ১২ কোটি ডোজ করোনার টিকাদান সম্পন্ন
দেশে সাড়ে ১২ কোটি ডোজ করোনার টিকাদান সম্পন্ন হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৬২৩ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১ হাজার ৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরো ১৩ লাখ ৬৫ হাজার ৬৫৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৭২৬ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।
এদিকে, দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৭৬ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৭৩০ জন নিবন্ধন করেছেন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৯৮০ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮৮ হাজার ৩৬৬ জন নিবন্ধন করেন।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেয়া হচ্ছে।
জামান / জামান
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭