নোবিপ্রবির ৯৭ শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলাশিপের জন্য মনোনীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৯৭ শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২১-২২-এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ ফেলোশিপ প্রদান করছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ২ হাজার ৪৮৮ জনের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮৮ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮২ জন, জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭৬ জন এবং নবায়ন ক্যাটাগরিতে ৪২ জন মনোনীত হয়েছেন।
নোবিপ্রবি থেকে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ফার্মেসি বিভাগের ২৪ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ২৩ জন, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ জন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ৯ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ৮ জন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ৬ জন, এপ্লাইড ম্যাথম্যাটিকস বিভাগের ৩ জন।
নোবিপ্রবি থেকে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ২৬ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ৬ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৫ জন মনোনীত হয়েছেন। প্রত্যেকে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ৫৪ হাজার টাকা করে পাবেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এ অনুদান দেয়া হয়।
শাফিন / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য