ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আগুনে পুড়ল ৬ কক্ষ : হল চালুর দাবিতে আন্দোলনে জাককানইবি শিক্ষার্থীরা


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ২:৫৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সংলগ্ন একটি ছাত্রী মেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে ত্রিশাল বাজার রোডে অবস্থিত সুফিয়া আজিজ ভিলার মেসে। ত্রিশাল ফায়ার সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এক ঘণ্টারও বেশি চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস।  

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেস সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির শর্টসার্কিট থেকে ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে গেছে ওই মেসের ৬টি কক্ষ। ওই মেসে মোট ৪৪ জন ছাত্রী থাকেন।

ঘটনার পরপরই সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভিসি বাংলোর সামনে হল খোলা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, বিভিন্ন সময়ে এই মেসগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। চুরি, আগুন যেন নিত্তনৈমিত্তিক ঘটনা। আমরা আর হেলাফেলা চাই না, নতুন হল দুটি খুলে দিয়ে আমাদের আবাসন নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন থেকে উঠব না। 

এ সময় সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্ট। তারা আজকের ঘটনার জন্য সমবেদনা জানিয়ে বলেন, তোমাদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের হলগুলোতে বেশকিছু সংকট আছে। গ্যাস নেই, লোকবল নেই। আমাদের কাজ চলমান। শীঘ্রই চালু করতে পারব বলে আশাবাদী আমরা।

এ আশ্বাসের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হল চালু, আবাসন ব্যবস্থা নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণ দিয়েছেন তারা।

শাফিন / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত