দুই বছর ধরে বন্ধ নোবিপ্রবির ভাষা শহীদ আবদুস সালাম হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
২০১৯ সালে নোয়াখাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের জেরে দুই বছর ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টির ভাষা শহীদ আব্দুস সালাম হল। এছাড়াও নোবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এখনো খাওয়ার ব্যবস্থা না থাকায় হলটি চালু হচ্ছে না বলে জানা গেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে।
সরজমিন গিয়ে জানা যায়, দুই বছর সময় নিয়ে ভাষা শহীদ আব্দুস সালাম হলটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়। দুই গ্রুপের সংঘর্ষকালে ভাংচুরে হলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এর সংস্কারকাজে ৩ ধাপে প্রায় ৮০ লোখ টাকা ব্যয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২১ সালের অক্টোবর মাসের দিকে সংস্কারকাজ শেষে হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো আবদুস সালাম হলে কোন শিক্ষার্থী তোলা হয়নি। এরমধ্যে এক মাস আগে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করে ভাইবা সম্পন্ন করেছে হল প্রশাসন। ভাইবা দিয়ে হল প্রশাসনের দীর্ঘ সময়ক্ষেপণের কারণে বিপাকে পড়েছেন ওই হলের জন্য আবেদন করা ১ হাজার ৩০০'র বেশি শিক্ষার্থী।
আবেদনকারী কয়েকজন শিক্ষার্থীরা জানান, হলের সিটের ফলাফল না দেয়ায় তারা নিশ্চিন্ত হতে পারছেন না। হলের সিট পেলে তারা নতুন মেস নেয়া থেকে বিরত থাকতেন। তাছাড়া বর্তমানে মেসের থেকে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। এ অবস্থায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন আবেদনকারী শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. মজনুর রহমান জানান, শিক্ষার্থীদের হলে তোলার কাজ প্রক্রিয়াধীন। তা সম্পন্ন করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই হল চালু করা হবে। এছাড়াও হল খালি থাকায় বাইরে থাকা বিভিন্ন জিনিস হল থেকে চুরি হয়ে যাচ্ছে বলে জানা গেছে। করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রায় এক মাস আগে নোবিপ্রবির শুধু তিনটি আবাসিক হল খোলার অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আব্দুল মালেক উকিল হল, হয়রত বিবি খাদিজা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালু করে শিক্ষার্থীদের হলে উঠতে দেয়া হয়।
হল চালুর বিষয়ে জানতে চাইলে সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন ফোনকলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। পরের সপ্তাহের আগে এ বিষয়ে কথা বলতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, খুব দ্রুত শিক্ষার্থীদের হলে তোলা হবে। ভাইবার পর স্বল্প সময়ের মধ্যে ফলাফল দিয়ে হলে শিক্ষার্থীদের তোলার পরিকল্পনা ছিল। কেন দেরি হচ্ছে, বিষয়টি জেনে দ্রুত চালু করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
শাফিন / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied