ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন কুবির ২১ শিক্ষার্থী


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৪:২০

কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২১ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ' পেয়েছেন। এদের মধ্যে  রসায়ন বিভাগের ৯ জন,  পরিসংখ্যান বিভাগের ৭ জন,  পদার্থবিজ্ঞান বিভাগের ৪ জন এবং আইসিটি বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন। গত ৩০ ডিসেম্বর  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি মতে, রসায়ন বিভাগের শিক্ষার্থীরা হলেন আয়েশা আক্তার, মাহিমা সোলতানা, সালমা আক্তার,  তাজরিন আক্তার, নাবিলা ইসলাম,  খালিদ হাসান, সামিয়া ইসলাম,  মনমন পোদ্দার এবং  বিউটি আক্তার। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা হলেন শারমিন আক্তার,  মো. সাজ্জাদ হোসেন রাসেল, মোসাম্মদ নাজিফা তাবাসসুম, তানজিনা আক্তার, আসাদুজ্জামান,  তানভীরুল ইসলাম,  প্রণয় রয়। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলেন মৌসুমি আক্তার, কাজী সাইফ উদ্দীন, আব্দুল্লাহ আল মোহাইমিন,  আবদুল হান্নান। আইসিটি বিভাগ থেকে এ ফেলোশিপ পেয়েছেন উম্মে খুলসুম সাকিলা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬  জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেয়া হয়।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী