বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস আজ
আজ ২ জানুয়ারি, বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। অনেক দেশেই জনসংখ্যা বৃদ্ধি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে। আবার কোথাও জনসংখ্যা বৃদ্ধি নয় বরং হ্রাস পাওয়াটাই সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি।
আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পূর্ব থেকেই। প্রথমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়। একপর্যায়ে এ কার্যক্রমে বেশ সফলতা আসে। সাম্প্রতিককালেও এই কার্যক্রম চলছে। তবে বেশিরভাগ মানুষের মধ্যে এ ব্যাপারে সচেতনতা নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে শিক্ষিত-সচেতন দম্পতিও অধিক সন্তান নিচ্ছেন।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি মিনিটে জনসংখ্যা বাড়ছে চার জন। ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এই বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। ১৯৬১ সালে যেখানে জনসংখ্যা ছিল ৩ কোটির উপরে। সেই জনসংখ্যা এখন বেড়েছে পাঁচগুণের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছবে কয়েক বছরের মধ্যেই।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর