আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি : স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০০৯ সালে দারিদ্র ছিলো ৪০ শতাংশ, সেখান থেকে কমে দাঁড়িয়েছে ২১ শতাংশ। শিক্ষার হার বেড়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে। দেশ থেকে মঙ্গা দূর হয়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। রোববার (২ জানুয়ারি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, তিনটি মানদণ্ড পূরণ করে বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে। এটিকে জাতিসংঘ মিরাকল বলে অভিহিত করেছেন। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশে সংবিধান প্রণয়ন করেছিলেন। তিনি মাত্র সাড়ে তিন বছর সময় পেয়ে দেশে উন্নয়নের ভিত রচনা করেছিলেন। সেই ভিত থেকে দেশকে এগিয়ে নিচ্ছেন তারই উত্তরসূরি শেখ হাসিনা।
তিনি বলেন, পিতার আদর্শকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২১ সালের রূপকল্পের আলোকে এগিয়েছে দেশ। কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল দেশ গঠনে এগিয়ে যাচ্ছে। ৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর