ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেশে এসেছে ফাইজারের আরো ২৪ লাখ ৯১ হাজার টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১০:৩৯

টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে আরো প্রায় ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের দেয়া ২৪ লাখ ৯১ হাজার ৭৮০ ডোজ ফাইজারের এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজার টিকার পরবর্তী চালান চলে দেশে আসার কথা আছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অব্যাহত প্রচেষ্টায় শিগগির বাংলাদেশে আসছে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজার টিকা।

এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার ৫৫ লাখ ও ফাইজারের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ভারত টিকা রফতানি বন্ধ করে দেয়ার পর এই টিকা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'