ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ওমিক্রন পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সন্ধ্যায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১২:০

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে সরকার। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ বৈঠক হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। অন্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা।

তিনি আরো বলেন, এছাড়া ভার্চুয়ালি সারাদেশ কানেকটেড থাকবে। ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আমাদের একটা নেটওয়ার্ক আছে, মিটিংয়ের সময় সেটা কানেক্টেড থাকবে। স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের লোকজন সবাই এই মিটিংয়ে থাকবেন। বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা।

পৃথিবীর বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। প্রতিবেশি দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাতজন।

গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ওমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় ভালো আছেন এবং তারা করোনা নেগেটিভ হয়েছেন। এরপর ২৯ ডিসেম্বর তিনজন ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানায় গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি)। এর আগে ২৮ ডিসেম্বর দেশে আরও দুজন ওমিক্রনে আক্রান্ত হন।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'